Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ করা হয়েছে।

১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও এই সেতুর নাম যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.