মুক্তকাল রিপোর্টার
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে এ শোকবার্তা হস্তান্তর করেন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের পক্ষ থেকে এ শোকবার্তা পাঠানো হয়েছে।
শোকবার্তায় প্রয়াত নেত্রীর অবদান স্মরণ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীরা
Oplus_131072




