Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

কয়েক দিন ধরে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একইসঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

Advertisement

তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষজন। কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না।

এদিকে, শীতের প্রভাবে হাসপাতালগুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.