Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে

পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে

দুই দিন তাপমাত্রা বাড়ার পর পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। ভোর সকালে সূর্যের দেখা মিললেও শীতের দাপট দেখাচ্ছে হিম ঝরানো বাতাস।

রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ঢাকা পোস্টকে বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

এইদিকে, তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন পঞ্চগড়বাসী। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না খেটেখাওয়া মানুষ। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা।

এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডজনিত রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.