Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

পাররামরামপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

পাররামরামপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মো. আবুসাঈদ গালিব, স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জে.কে)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সৌদাগর, সাধারণ সম্পাদক শফিউল আলম এবং তারাটিয়া পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এএসআই ফারুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনাম মিয়া, মোবারক হোসেন, আলমাস হোসেন, উমর ফারুক, রাজু আহম্মেদ, বাদশা মিয়া, তাওহীদুজ্জামান জীবন, আমেজ আলী, সংরক্ষিত নারী সদস্য কোহিনুর বেগম, আজেদা ও লিপা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জে.কে) জানান, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়নের উন্নয়ন খাতে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ৮০০ টাকা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ১৩০ টাকা।
তিনি আরও জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য সম্ভাব্য উন্নয়ন ব্যয় ৪ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন আয়-ব্যয়ের খাত জনসম্মুখে উপস্থাপন করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমের বিষয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। চেয়ারম্যান তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

Advertisement
Advertisement