Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:27 pm
অন্যান্য

‎জামালপুরে দুর্গাপূজায় দায়িত্ব পালন করবেন এক হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য‎‎

‎জামালপুরে দুর্গাপূজায় দায়িত্ব পালন করবেন এক হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য‎‎

কবীর আহমেদ ‎জামালপুরের সাতটি উপজেলায় ২২৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক হাজার ৪৯২ জন সদস্য মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আনসার ব্যাটালিয়নের একটি স্ট্রাইকিং টিম।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনের আগে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎জেলা আনসার ও ভিডিপি সূত্র জানায়, অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ; এই তিন শ্রেণিতে বিভক্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুরুষ সদস্যদের মধ্য থেকে ৫০ শতাংশ হিসেবে ৫২১ জন সদস্য মোতায়েন সম্পন্ন করা হয়েছে।
‎
‎ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎এ বিষয়ে জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে জামালপুর জেলার সাতটি উপজেলায় ২২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুত করা হয়েছে। দায়িত্ব পালনকালে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং টিম প্রস্তুত রয়েছে।”
‎
‎তিনি আরও বলেন, “পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

Advertisement