বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ এর উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে মেলাটির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সাইফুর রহমান শাহিন, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাওসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর, মাহফুজ মন্ডল প্রমূখ।
Source: Daily Sangram

