Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:47 pm
অন্যান্য

ট্রেনে ফেলে যাওয়া ব্যাগ ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

ট্রেনে ফেলে যাওয়া ব্যাগ ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ফেলে যাওয়া একটি মালিকবিহীন ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিববার (১১ জুন ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মে ডিউটিরত পুলিশ একটি মালিকবিহীন ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে নগদ ৩৫ হাজার টাকা ছিল।
পরে ময়মনসিংহের গফরগাঁও এলাকার বাসিন্দা মোঃ আল আমীন (৩০) ফোনে জামালপুর রেলওয়ে স্টেশন পুলিশকে জানান, তিনি ভুলবশত গফরগাঁও স্টেশনে নেমে যাওয়ার সময় ব্যাগটি ট্রেনে রেখে এসেছেন।
পরবর্তীতে আল আমীন জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ব্যাগ ও টাকার বিষয়ে সঠিক তথ্য প্রদান করে মালিকানা শনাক্ত করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই শেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত ব্যাগ ও নগদ ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement