Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
অন্যান্য

রক্ষণাবেক্ষণের অভাবে মাদারগঞ্জের গাবেরগ্রাম বাজারের পাবলিক টয়লেট ব্যবহার অযোগ্য

রক্ষণাবেক্ষণের অভাবে মাদারগঞ্জের গাবেরগ্রাম বাজারের পাবলিক টয়লেট ব্যবহার অযোগ্য

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ সদর উপজেলার গাবেরগ্রাম বাজারে নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ফলে বাজারে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, “জামালপুর জেলার তিনটি পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ” প্রকল্পের আওতায় ২০১৭–২০১৮ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ পাবলিক টয়লেটটি নির্মাণ করে। নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি প্রায় অচল হয়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টয়লেটের ভেতরে ময়লা-আবর্জনা জমে আছে, পানির ব্যবস্থা অচল, দরজা-জানালার কিছু অংশ ভাঙা এবং দুর্গন্ধে ভেতরে প্রবেশ করা কঠিন। ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা টয়লেটটি ব্যবহার করতে পারছেন না।

বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারে প্রতিদিন শত শত মানুষ আসেন। কিন্তু টয়লেটটি ব্যবহারযোগ্য না থাকায় বিশেষ করে নারী ও দূরদূরান্ত থেকে আসা লোকজন বেশি সমস্যায় পড়ছেন। দ্রুত এটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করার দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে জনসাধারণের উপকার পাওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

Advertisement