মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ১৯ জন নেতাকর্মী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হিসেবে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী নেতাকর্মীরা জিআর ১৮৫(২)/২৪, জিআর ১৯৯(২)/২৪, জিআর ২০৭(২)/২৪ নাশকতা মামলা এবং জিআর ৩(২)/২৪ সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য দৌলত জামান দুলাল (৬৫), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল (৫৫), আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না (৫০), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৪৮), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি (৩৫), সহ-সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর (৪৫)।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারী (৪৫), সাংস্কৃতিক সম্পাদক এসডি জুয়েল (৪০), কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু (৩৮), জোড়খালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ মেম্বার (৪৫), চরপাকের ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ ফুল বাদশা (৫০), তেঘরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছলো মিয়া (৫০) ও শাহিন (৩৮), আদারভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী রনি মেম্বার (৪০), মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল হাসান সিয়াম (২৫), সদস্য সালমান (২২)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১৯ জন নেতাকর্মী রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আত্মসমর্পণের পর তারা জামিন আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর প্রথম দফায় ১১ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় দফায় সোমবার (৩০ মার্চ) আরও ১৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেন।




