Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

জামালপুরের বকশীগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল

জামালপুরের বকশীগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে (রোববার) দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। ঈদের ছুটি উপলক্ষে কেন্দ্রটি যেন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ বিনোদন কেন্দ্রটি গারো অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় এটি ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। প্রায় ২৬ একর পাহাড়ি এলাকা জুড়ে গড়ে ওঠা লাউচাপড়া তার মনোরম পরিবেশের জন্য পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন, বিশেষ করে বড় ছুটি বা উৎসবের সময় দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বিনোদন কেন্দ্রের অন্যতম আকর্ষণ ছয়তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার। টাওয়ারে উঠলে চারপাশের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে ভারতের সীমান্তবর্তী পাহাড়ের দৃশ্যও দেখা যায়।
ঈদের ছুটি কাজে লাগিয়ে অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ এখন ছুটে আসছেন এই বিনোদন কেন্দ্রে।
দর্শনার্থীদের কয়েকজন জানান, সুযোগ পেলেই তারা এখানে বেড়াতে আসেন। তবে কেন্দ্রটির আরও আধুনিকায়ন করা হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।

Advertisement
Advertisement