Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যুশয্যায়

ইভটিজিংয়ে বাধা দেওয়ায়  যুবকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যুশয্যায়

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেয় রবিউল মোল্লা নামে এক যুবক। পরবর্তীতে সন্ত্রাসীরা তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় খালাতো ভাই যুবক মোঃ আলাউদ্দিন (১৮) উপর হামলা চালায়। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

মামলার সূত্রে জানা যায়, টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খানসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় ইভটিজিং করে। মঙ্গলবার বিকেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দা রবিউল মোল্লা (২৫) তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলোপাতাড়ি মারামারি করে তারা পালিয়ে যায়। এরপর বিকাল পাঁচটার দিকে দলবল নিয়ে লোহার রড ,লাঠি সোটা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আলাউদ্দিন নামের এক কিশোরকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে বাম কানে গুরুতর জখম হয়। এছাড়াও চারজন আহত হয়। নারীদের কাপড় চোপড় হেঁচড়ে শীলতাহানি ঘটায়। এক নারীর এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ অর্থ লুট করেন।আহতদের পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন। আহত আলাউদ্দিন এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কবির মোল্লা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

বিবাদীদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মারামারি বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement