সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
র্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শিবির কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
মেলান্দহ উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা শিবিরের সাবেক সভাপতি জিয়াউল কবীর, জেলা শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে আদর্শ মানুষ গড়ে তোলা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের ভূমিকা আরও জোরদার করা হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে সংগঠিত করাই সংগঠনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।




