Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দেশের সার্বিক উন্নয়ন ও শাসনব্যবস্থায় পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে দলটি ২৬টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও কল্যাণ নিশ্চিত করতেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করা হবে।

Advertisement
Advertisement