মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে মাদারগঞ্জের কয়ড়া বাজারে ধানের শীষ প্রতীকে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কয়ড়া বাজারে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬ নম্বর আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী মেলেটারী।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর লাল চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণমিছিলে হাজারো কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।




