নিজস্ব সংবাদদাতা, মেলান্দহ, জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ইমামপুর এলাকায় গতবছর বন্ধ ঘোষিত বিসমিল্লাহ ইটভাটা এ বছরও গোপনে চালু করা হয়েছে। ইতোমধ্যে চুল্লিতে আগুন জ্বালিয়ে ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে ১৯ মে ২০২৫ ভাটাটি ভেঙে দেওয়া হলেও প্রভাবশালী মালিকদের ছত্রছায়ায় আবারও ইট উৎপাদন শুরু হয়েছে। অনুমোদন ও নবায়নহীন এই ভাটায় দিনরাত ধোঁয়া বের হওয়ায় আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, কালো ধোঁয়া ও ধুলাবালিতে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত ভাটাটি বন্ধ না করলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
ইমামপুর এলাকার আবুল কাশেম নামে এক ব্যক্তি
বিসমিল্লাহ ইটভাটা গুড়িয়ে দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে উল্লেখ করা হয় ইটভাটা বসতবাড়ির ভিতরে অবস্থান। ভাটা চালু হলে ফল-ফলাদি ও ফসলের ব্যাপক ক্ষতি হবে।ইটভাটার কালো ধোয়ার ফলে জনস্বাস্থ্য হুমকিতে পড়বে।
নাম প্রকাশ না করার শর্তে এক বক্তি বলেন,পূর্বের অভিযানে ইটভাটা গুড়িয়ে দেওয়া হলে পাশে হাসপাতাল তৈরীর জন্য জায়গা প্রস্তাবিত করা হয়।কিন্তু এবারও অবৈধ ইটভাটা চালু করায় উদ্বেগ প্রকাষ করেন।
এ বিষয়ে ইটভাটা মালিক মারফত জানান,হাইকোর্টের আদেশ আছে সেটা জানেন।এ নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও করেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা আরা জানান, অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে ।




