সাজ্জাদ হোসাইন শাহিন , মেলান্দহ,জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৪ জানুয়ারি ) দুপুরে নয়ানগর ও ফুলকোচা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়,উপজেলার নয়ানগর ও ফুলকোচা ইউনিয়নের বুরুঙ্গা, পশ্চিম বুরুঙ্গা, ফুলকোচা দক্ষিণপাড়া এবং চর আদিয়ারপাড়া এলাকায় অবস্থিত মোট পাঁচটি পৃথক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ইটভাটাগুলো ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ৫(২) ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে সংশ্লিষ্ট আইনটির ১৫(১)(খ) ধারায় পাঁচটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, পরিবেশ সুরক্ষা রক্ষায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




