মাদারগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ আসনে মোট ১৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও বহুমাত্রিক রূপ নিয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—
১) মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি)
২) দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৩) লিটন মিয়া (গণঅধিকার পরিষদ)
৪) রুবেল মিয়া (গণঅধিকার পরিষদ)
৫) মজিবুর রহমান আজাদী (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
৬) মীর সামছুল আলম (জাতীয় পার্টি)
৭) সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র)
৮) ফারজানা ফরিদ (স্বতন্ত্র)
৯) শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)
১০) এস. এম. শাহিনুর রহমান (স্বতন্ত্র)
১১) ডা. ফিদেল নঈম (স্বতন্ত্র)
এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেলান্দহ ও মাদারগঞ্জ—এই দুই উপজেলার ভোটারদের প্রত্যাশা উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান ও জনদুর্ভোগ লাঘবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ফলে প্রার্থীরা আগামী দিনে এসব ইস্যুকে সামনে রেখেই নির্বাচনী মাঠে সক্রিয় হবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জামালপুর-৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে একাধিক শক্ত প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতে ভোটের মাঠ জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন




