Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান। বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দল পরিবর্তনের জন্য তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পাঠানো পদত্যাগপত্রে রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় যারা তার সহযোদ্ধা ছিলেন, তাদের কারও মনে কথা বা আচরণে কষ্ট দিয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
পদত্যাগপত্রে নূরকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি দেওয়ায় তিনি সভাপতির প্রতি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাদের সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে। একই সঙ্গে নূর ও গণঅধিকার পরিষদের জন্য দোয়া ও শুভকামনা জানান তিনি।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খানকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দেওয়ার অনুমোদন দেয়। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনি কৌশলের অংশ হিসেবেই ঝিনাইদহ-৪ আসনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলনগুলো বিএনপির নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আন্দোলন ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে তারা আগ্রহী। তবে বর্তমান আরপিও অনুযায়ী জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ নিজ প্রতীকে ভোট করতে হয়। বাস্তবতা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement
Advertisement