বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট- ২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,দেশের রাষ্ট্র ক্ষমতায় আর যাতে কোন দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা বসতে না পারে সে লক্ষ্যেই গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।বিগত ৫৪ বছর মানুষের মনগড়া আইনে আমাদের মুক্তি ও কল্যাণ দিতে পারে নাই।জাতিকে দিয়েছে শুধু ধোঁকা।আর এসব থেকে জাতিকে মুক্তি দিতে হলে কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বা দূর্নীতিমুক্ত দেশ গঠনে সৎ ও ন্যায়পরায়ণ লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।
শনিবার(১৩ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাতীকোনা মুহাম্মদ পুর গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
মঈন উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হাসান মিনারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামিক ফোরাম ইউকের সভাপতি আতিকুর রহমান জিলু,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দীকী,পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান,পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন,খালেদ আহমদ,মমতাজ উদ্দিন তামিম,জামিল আহমদ,আসাব উদ্দিন ফাহিম,মাওলানা নুর উদ্দিন, সামস উদ্দিন।
উপস্থিত ছিলেন,গিয়াস উদ্দিন,তোওয়াহিদ আলী,ফজর আলী,আলকাছ মিয়া,নেছার আলী,আবু হানিয়া,জোয়াহির আলীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।




