সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:
জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় মেলান্দহ থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং কাজের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশকে একটি সমন্বিত টিম হিসেবে উল্লেখ করে তিনি বলেন— “জনগণের সেবায় সর্বদা আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
পরে পুলিশ সুপার থানা কার্যালয়ের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।
এর আগে মেলান্দহ থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা এবং নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান। এরপর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




