Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:21 pm
অন্যান্য

মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

“দুর্নীতি বিরোধে ঐক্যবদ্ধ হই, সুশাসন ও ন্যায়বিচারে এগিয়ে যাই”— এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান বাধা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি জরুরি। প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—

উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক,

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির,

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,

পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,

উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান,
এছাড়া আরও অনেকে আলোচনায় অংশ নেন।

এর আগে উপজেলা চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রধান শিক্ষক, ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Advertisement