Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

মাদারগঞ্জে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

Oplus_131072

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ডোবার পানিতে পড়ে তাসনিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার মেয়ে তাসনিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশের বাড়িতে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে বাড়িতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় ভেসে ওঠা অবস্থায় তাসনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তাসনিয়ার চাচা রিপন ও দাদা জলিল জানান, বাড়ির আঙিনায় খেলতে রেখে তার মা কাজে গিয়েছিলেন। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলে শেষ পর্যন্ত ডোবা থেকে মরদেহ পাওয়া যায়।

Advertisement