Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

মেলান্দহে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

মেলান্দহে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন:(মেলান্দহ প্রতিনিধি)

চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ফেজ–২ এর আওতায় মেলান্দহ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য-সচিব ও সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইঞা, নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক আজম খান, ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইমরান হোসেনসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় শিশু সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার চলমান কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পাশাপাশি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।

Advertisement

Advertisement