Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

ভাঙা ঘরে থাকা ইয়াসমিনকে সহায়তা করল মাদারগঞ্জে যুবদল

ভাঙা ঘরে থাকা ইয়াসমিনকে সহায়তা করল মাদারগঞ্জে যুবদল

Oplus_131072

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের অসহায় বিধবা ইয়াসমিনের জীবনে নতুন আশার আলো জ্বলেছে। স্বামীর মৃত্যুর পর ১৩ ও ৭ বছরের দুই সন্তান নিয়ে ভাঙা টিনের ঘরে মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। ঘরের টিনে মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে ঘরে। আর্থিক অভাবের কারণে ঘর মেরামত বা নতুন ঘর নির্মাণের সামর্থ্য ছিল না তার।

Advertisement

এই মর্মস্পর্শী খবর জানতে পেরে ইয়াসমিনের পাশে দাঁড়িয়েছে মাদারগঞ্জ উপজেলা যুবদল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা যুবদলের নেতারা ইয়াসমিনের বাড়ি পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য টিন, সিমেন্টসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লা, উপজেলা যুবদলের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত ইয়াসমিন বলেন, “সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ত, শীতে কুয়াশা ঢুকত। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে অনেক কষ্টে আছি। ভাবিনি কেউ আমার ঘরের ব্যবস্থা করবে। যুবদলের নেতারা আমার জন্য ঘর বানাচ্ছেন — এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েকদিনের মধ্যেই ইয়াসমিনের ঘর নির্মাণের কাজ শুরু হবে। শুধু ইয়াসমিন নন, মাদারগঞ্জের অন্যান্য অসহায় পরিবারকেও আমরা সহায়তা করে যাচ্ছি।”

Advertisement