সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার মাসিক রুকন সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে উপজেলা ট্রাস্ট অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।
বক্তব্যের শুরুতে মাওলানা নুরুল হক জামালী প্রয়াত আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক সম্পর্ক ও স্মৃতিচারণ করেন। পরে তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব উত্থাপন করেন। উপস্থিত রুকনদের সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।
পরে মরহুম আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্মেলনে জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন।




