মো: বায়েজিদ, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকির চর হাফেজ মোড়ের উত্তর পাশে জিনজিরাম নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


