Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:45 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক

মোহাম্মদ গোলাম মোস্তফা 

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলা এলাকা থেকে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্দ্ হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির বিজিবি সদস্যরা।
পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।আটককৃত মিজানুর রহমানের বাড়ি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement