Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
বকশীগঞ্জ

‘স্লিপ অব টাং’ বলে বক্তব্য প্রত্যাহার করলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি

‘স্লিপ অব টাং’ বলে বক্তব্য প্রত্যাহার করলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি

জামালপুরের বকশীগঞ্জের সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের যুবলীগে যোগদানের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ছিল—এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে তা প্রত্যাহার করে নিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

Advertisement

সংবাদ সম্মেলনে মানিক সওদাগর বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি আবেগপ্রবণ হয়ে একটি বক্তব্য দিয়েছিলেন।

তিনি বলেন, ‘‘সাবেক পৌর মেয়র ও আমার ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছেন—এমন একটি বক্তব্য আমি দিয়েছিলাম। কিন্তু আমার দেওয়া ওই বক্তব্যটি সঠিক নয়।’’

উপজেলা বিএনপির সভাপতি আরও বলেন, বক্তব্যটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত মন্তব্য এবং অসাবধানতাবশত দেওয়া একটি ‘স্লিপ অব টাং’। এ কারণে তিনি প্রকাশ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি বলেন, ‘‘আমি আমার দেওয়া বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।’’

সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

Advertisement