আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন ও সফল করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, মিজানুর রহমান তালুকদার ও আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর প্রমুখ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন এবং কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া আসন্ন রোপা আমন মৌসুমে কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের স্বার্থে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




