Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:33 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে ধসে পড়া ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামতে উপজেলা প্রশাসন

বকশীগঞ্জে ধসে পড়া ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামতে উপজেলা প্রশাসন

মোহাম্মদ গোলাম মোস্তফা:

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে ধসে যাওয়া ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এপ্রোচের মাটি সরে যাওয়ায় বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেলে স্থানীয়দের দুর্ভোগের সৃষ্টি হয়।

Advertisement

বুধবার বিকেলে ব্রিজের পূর্ব পাশে মাটি ধসে যাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

এরপর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুঘরাকান্দি ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামতের কাজ শুরু করা হয়। মাটি ভরাটের পাশাপাশি জিও ব্যাগ ও বস্তা ফেলে ব্রিজের এপ্রোচ রক্ষার কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে মাটি ভরাট ও মেরামত কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ব্রিজের পূর্ব পাশে মাটি ধসে গিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে সড়কের যান চলাচল স্বাভাবিক হবে।

Advertisement