মোহাম্মদ গোলাম মোস্তফা।।
উপজেলা প্রেসক্লাব, বকশীগঞ্জ, জামালপুরের মাসিক কার্যনির্বাহী কমিটির সভা বুধবার (১ জুলাই ২০২৬) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর। সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফালিউল হাফিজ বাবু।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ, আসন্ন কর্মসূচি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রেসক্লাবের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




