Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

মাদারগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন, ময়ুরীকে গ্রেফতারের দাবি

মাদারগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন, ময়ুরীকে গ্রেফতারের দাবি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে হিজড়া ও ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী ছাত্র-শিশু হত্যার সঙ্গে জড়িত। ইতোমধ্যেই আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

তাই তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় হিজড়া সম্প্রদায়ের নেত্রী বিন্দি, নুপুরসহ স্থানীয় হিজড়াবৃন্দ বক্তব্য রাখেন এবং মানববন্ধনে অংশ নেন।

Advertisement