মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মাদারগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে বালিজুড়ী বাজার থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি মজিবর রহমান ও মাসুদ খান, কোষাধ্যক্ষ মোস্তাক খান, সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ মিঠু, নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, মহিলা নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




