Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

বকশীগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সঙ্গে জামায়াতের সাক্ষাৎ

বকশীগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সঙ্গে জামায়াতের সাক্ষাৎ

বকসীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার নেতারা।

Advertisement

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির জনাব শফিকুল্লাহ বিএসসির নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, বকশীগঞ্জ পৌর শাখার আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা শাখার অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ, অফিস সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ কারিমুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব রাসেল মাহমুদ এবং উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মোকাদ্দাস আলীসহ অন্যান্য নেতারা।

সাক্ষাৎকালে জামায়াতের নেতারা নবনিযুক্ত ইউএনওকে বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Advertisement