Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মেলান্দহে মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

মেলান্দহে মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

জামালপুরের মেলান্দহে মাদক সেবনের অভিযোগে মনির (৩০) নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।দণ্ডপ্রাপ্ত মনির চাকদহ চরপাড়া এলাকার আবু বক্করের ছেলে।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অভিযোগে মনিরকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, মাদক সেবনের অভিযোগে মনির নামে এক যুবককে ভ্রাম্যমান আদালত ১০ দিনের কারাদণ্ড দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement