Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
ময়মনসিংহ বিভাগ

ঝিনাইগাতীতে সাংবাদিকের ওপর হাম/লার ঘটনায় গ্রে/প্তার ৩

ঝিনাইগাতীতে সাংবাদিকের ওপর হাম/লার ঘটনায় গ্রে/প্তার ৩

শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আহত সাংবাদিকের ছোট ভাই মো. হুমায়ুন খান ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- নলকুড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন, কোরবান আলী ও আব্দুস ছামাদ।

মামলার অভিযোগে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার প্রতিবেদন প্রকাশ করায় রাসেল বাহিনীর লোকজন শুক্রবার রাতে খোরশেদ আলমকে সন্ধ্যাকুড়া বাজার থেকে ফেরার পথে হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.