Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
ময়মনসিংহ বিভাগ

আদালতে মামলা, শেরপুর চেম্বারের নির্বাচন স্থগিত

আদালতে মামলা, শেরপুর চেম্বারের নির্বাচন স্থগিত

শেরপুর প্রতিনিধি||

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন শেরপুর আদালতের সিনিয়র সহকারি জজ তাহমিনা আফরোজ তানি।

Advertisement

সোমবার দুপুর ২টার দিকে আদালত এই সিদ্ধান্ত দেন।

আদালত সুত্র জানায়, গতকাল রোববার আদালতে এই মামলা দায়ের করেন সাইফুল ইসলাম স্বপন ও হাসেম আহাম্মেদ ছিদ্দিকি।

আজ মামলা শুনানি করেন আইনজীবি আখতারুজ্জামান ও সহযোগীতায় ছিলেন, এড.রুবি ও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক, আতাহার আলী।

মামলার মুল আইজবীবি আখতারুজ্জামান জানিয়েছেন, সংক্ষব্ধ বাদী পক্ষ আদালতে অভিযোগ দায়ের করেন।
যার মামলা নং ২৫৯।

এজহারে বলা হয়েছে চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে।

সাধারন এবং সহযোগী ক্যাটাগরি- নিম্নে উল্লেখিত কিছু সংখ্যাক ভোটার যাহাদের ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব এবং পরিচিতি ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় অনুসন্ধান করে পাওয়া যায় নাই।

২০২৪-২০২৫ (৩০/০৬/২০২৪ হইতে ৩০/০৬/২০২৫ পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করেন নাই। অর্থাৎ নবায়নকৃত ২৩০ জন ব্যবসায়ীগণের মধ্যে নিম্নোক্ত ভোটারদের ট্রেড লাইসেন্স নবায়ন করেন নাই।

ভোটার নং-৩২৭, ৩৩৮, ৩৬৬, ৩৬৭, ৩৬৮, ৩৬৯, ৩৭০, ৩৭১, ৩৭২, ৩৭৩. ৩৭৪, ৩৭৫, ৩৭৮, ৩৭৯, ৩৮০, ৩৮৩, ৩৮৪, ৪৭৩, ৪৭৫, ৫৮৮, ৫৮৯, ৫৯১. ৬১৫. ৬১৯, ৬২৩, ৬২৮, ৬৩৩, ৬৩৬, ৬৩৯, ৬৪০, ৬৪৪, ৬৪৫, ৬৪৬, ৬৫৪. ৬৮৩, ৬৮৫, ৬৮৬, ৬৯২, ৬৯৬, ৭০৫, ৭৬০, ৭৬৩, ৭৬৫, ৭৬৬, ৭৬৭, ৭৬৯, ৭৭৪, ৭৮০, ৭৮৭, ৭৮৮, ৭৮৯, ৭৯১, ৭৯৭, ৮১৭, ৮১৯, ৮৩৮, ৮৩৯, ৮৪০, ৮৪২, ৮৪৩, ৮৪৪, ৮৪৫, ৮৪৬, ৮৪৭, ৮৪৮, ৮৪৯, ৮৫০, ৮৫১, ৮৫২, ৮৫৩, ৮৫৪, ৮৫৫, ৮৫৬, ৮৫৭।

অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সাধারণ ও সহযোগী ক্যাটাগরীর উল্লেখিত নাম্বারের ভোটাররা সংঘবিধি ৫(খ) ধারা অনুযায়ী ভোটার হওয়ার অযোগ্য হওয়া সত্ত্বেও বেআইনীভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

শুধু তাই নয় তিনি ১ম পর্বের নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করার জন্য ট্রেড ক্যাটাগরীতে অস্তিত্বহীন কাগুজে সংগঠন দেখিয়ে ট্রেড ক্যাটাগরীতে ২৭ জন নিজস্ব ব্যাক্তিকে ভোটার বানিয়েছেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে আজ এই সংক্রান্ত রায় দেন। রায়ে বিচারক লিখেন ত্রুটি যুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে।

আগামী ২২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ. প্রধান নির্বাচন কমিশনার এড.মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহবায়ক এড.এমকে মোরাদুজ্জামানকে ৭ দিনের কারণ দর্শাতে বলা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.