মোহাম্মদ গোলাম মোস্তফা ||
জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলাটি আয়োজন করে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সহযোগিতা করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা আক্তার লাইজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিষা আফরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় স্থাপিত ১৬টি স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষিপণ্য ও প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
এই মেলার মূল উদ্দেশ্য হলো-
✅ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো
✅ উৎপাদনশীলতা বৃদ্ধি
✅ জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা
✅ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সচেতনতা তৈরি
✅ পরিবেশবান্ধব এবং অর্থকরী ফসল চাষে আগ্রহ সৃষ্টি করা
✅ কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করা
আগামী বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই কৃষি মেলা। কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে মেলা ঘিরে।




