জাবিপ্রবি প্রতিনিধি||
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তার সহপাঠী, অনুজ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাম্পসের বিভিন্ন স্থানে প্রায় দশটি ফুল ও ফলের চারা রোপণ করে যীনাত।
এর মধ্যে ছিল- আতা, পেয়ারা, কাঠাল, কৃষ্ণচূড়া ইত্যাদি৷ গাছগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের সামনে লাগানো হয় বলে জানা গেছে।
এ প্রসঙ্গে শিক্ষার্থী যীনাত মিয়া আজিজুল জানান, দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে এবং জুলাই ২০২৪ এ শহীদদের স্মরণে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মী শুধু রাজনীতিতেই নয়, পরিবেশ উন্নয়নে প্রতিটি ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই ২৪ এ যারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন। সারা বাংলাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ ক্যাম্পাস গড়ে তোলা।
পড়াশোনার পাশাপাশি যীনাত ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত। তিনি রাজনীতি নিষিদ্ধ জাবিপ্রবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।




