Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

১৬টি দলের অংশগ্রহণে মালয়েশিয়ায় আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে।

এবারের আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। যেখানে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া বাংলাদেশ।

Advertisement

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিটা দারুণ হয়েছে বাংলাদেশের। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এরপর টুর্নামেন্টে পা রাখার আগে শ্রীলংকার বিপক্ষেও শেষ দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.