ডেস্ক রিপোর্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
র্যাবের অধীনে ‘আয়নাঘর’ নামে একটি গোপন কারাগার পরিচালিত হয়েছেও বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক। জুলাই মাসে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। র্যাবের অধীনে ‘আয়নাঘর’ নামে একটি গোপন কারাগার পরিচালিত হয়েছেও বলে স্বীকার করেছেন র্যাব মহাপরিচালক।
শহিদুর রহমান জানান, আইন প্রয়োগকারী বাহিনীর জন্য ব্যবহৃত এই গোপন কারাগারটি কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের নির্দেশে আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এটি পূর্বের অবস্থাতেই রেখেছি। এতে কোনো পরিবর্তন করা হয়নি’।
র্যাব বিলুপ্তির বিষয়ে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নেওয়া হবে।
ছবি: টিবিএস
