স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়।
সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা হিন্দু-মুসলমান ভাইয়ের মতো একসঙ্গে যুগের পর যুগ চলে আসছি। সেই ধারাবাহিকতা মুরাদনগরে অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো সমস্যা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে।
তিনি বলেন, আপনাদের ধর্মীয় চর্চা, আপনাদের মন্দির শ্মশানের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আপনাদের কোথায় কী সমস্যা আছে, আমাদেরকে জানান।




