Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
মুক্তদেশ

জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক নয়: সংস্কৃতি উপদেষ্টা

জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক নয়: সংস্কৃতি উপদেষ্টা

জিয়াউর রহমানকে বিএনপি একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

Advertisement

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে, শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না।

উপদেষ্টা বলেন, যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে।

এদিকে তিনি বলেন,নববর্ষ শুধু বাঙ্গালীরা পালন করে না, চাকমা, মারমা, গারো সহ অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.