Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
মুক্তদেশ

পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

৫ আগস্ট গণভবনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার পদত্যাগের জন্য পা ধরেছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিত এক তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য পাঠ করে শোনান তিনি।

Advertisement

তাজুল ইসলাম বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। অতিরিক্ত বলপ্রয়োগ ও আরও রক্তপাতের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন।

‘৪ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা তিনি রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন।’

তিনি বলেন, এ সময় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে- এটা কিছুতেই মানতে চাইছিলেন না শেখ হাসিনা।

তাজুল ইসলাম বলেন, পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর তিনি পদত্যাগে রাজি হন। দ্রুতই পদত্যাগপত্র জমা দিয়ে, ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশ ত্যাগ করেন তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.