Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
মুক্তদেশ

ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় স্থগিত

ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় স্থগিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকগুলোকে তাদের শাখায় যে সব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে। পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দেয়া হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.