Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
মুক্তদেশ

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.