Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
মুক্তদেশ

অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

অপারেশন ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জনকে আটক হয়েছে। এ নিয়ে ১৩ দিনে মোট ৭ হাজার ৩১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১ হাজার ১৮৯ জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, শুটারগান ও বন্দুক।

গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আটক করা হচ্ছে।

সারাদেশে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ১২ হাজার ৭২৪ জনকে আটক করা হয়েছে।

গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.