Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
মুক্তদেশ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবক মোটরসাইকেলযোগে এসে গুলি করে দ্রুত সটকে পড়েন।

Advertisement

জানা গেছে, গুলিতে আহত মোবাশ্বের হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার  যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল বলেন, আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রেস ব্রিফিং করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বেরের হাতে গুলি লাগলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা এ রকম একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.