Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
মুক্তদেশ

সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াত আমির

সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াত আমির

দেশের সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

Advertisement

ডা. শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব। ’

এর আগে আর একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে দেশবাসীকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।

সেই সময়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান- কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।’

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.